By admin / June 12, 2025

“একটি বিশ্বস্ত কাঁধ”

বড়ই অদ্ভুত এই জীবন,
প্রতিটি সেকেন্ডে তার রুপ বদলায়। সকল কিছুর দায় নিতে নিতে একটা সময় সে ক্লান্ত হয়।
আবার জাগে, শুরুকরে আরও একটি নতুন অধ্যায়।
সে আবারও ক্লান্ত হয়। এভাবে চলতে চলতে একদিন তার দেহের অংশ গুলো অচল হতে থাকে।
সে পূনরায় চেষ্টা করে।
তার কাঁধে থাকা দায় গুলোর ভার এতোটাই বেড়ে যায় যেন তার পুরু শরীরটাই আস্তে আস্তে মাটিতে ঢুকতে থাকে। তখন শুরু হয় অপেক্ষার, সে অপেক্ষা করে মৃত্যুর। তার সমগ্র দেহ অতি ক্লান্তে নুয়ে পরতে চায়, স্রষ্টার পায়।
তবুও তার কাঁধ সব কিছুকে উপেক্ষা করে, শরীরটাকে আবার দার করাতে চায়।
সে এবারেও সফল, সে এমন করে সফল হতে থাকে।
সাথে সাথে প্রতিবারই তার শরীর একটুএকটু করে বেশি ঢুকতে থাকে মাটিতে।
“আচ্ছা, যেদিন কাঁধও মাটিতে ঢুকে পরবে সে দিন কি হবে ?
দায় গুলো তখন কোথায় যাবে?
হয়তো সেও তখন অন্য একটি কাঁধ খুজে নেবে।
শুরু হবে অন্য একটি দেহের ঘুরে দারাবার চেষ্টা।

Leave A Comment